DREAM AND DESTINY MAY LEAD TO THE NEVERLAND .
PEN-PROLAY.
INK-ANANYA.
S.V.O
মন্ত্রীমশাই
মন্ত্রীমশাই ভীষন রাগী,
শুধু ইংলিশে কথা বলে,
তবে দুই তিনটে আসল প্রশ্নে,
সব বিষ বাক্য চলে।
মন্ত্রী মশাই কাজের মানুষ,
তার বিরলতম মন,
ডেড বডিও চালাতে পারেন,
শুধু চাই একটা উদ্ভোদন।
মন্ত্রী মশাই কাছের মানুষ,
তিনি বিনা ডাকেতেই আসেন,
নারীর ঘর পুড়ে হয় ছাই,
তিনি পিশাচের হাসি হাসেন।
সবজান্তা মন্ত্রী মশাই,
শিক্ষালয় তার প্রান,
শিক্ষার লাশের গন্ধে,
তিনি পান সুঘ্রাণ ।
খেলাপ্রিয় মন্ত্রী মশাই,
বলের সুয়িং ভালোই বোঝেন,,
শকুনের সাথে ভাগাড়ে গিয়ে,
মেন্টাল সাপোর্ট খোজেন।
খাদ্য রসিক মন্ত্রী মশাই,
খেয়ে করে সব ছারখার,
নিজের জন্য লুকিয়ে রাখেন,
পচা মাংসের ভাগাড়।
আমোদপ্রিয় মন্ত্রী মশাই,
পোষ্যরা থাকে ঘিরে,
প্রহরীরা সব ডুবে থাকে,
দেশি মদের ভাড়ে।
শিল্পপ্রিয় মন্ত্রী মশাই,
জোড়েন শিল্পের নামে চিৎকার,
শিল্পী তখন চিতায় জ্বলে,
তারই আসে হাহাকার।
গনিত জানা মন্ত্রী মশাই,
জ্যামিতিতে মাপেন ইঞ্চি,
তারই নাকি ছাত্র ছিলেন,
লিওনার্দো দা ভিঞ্চি।
কাব্যরসিক মন্ত্রী মশাই,
নিজের কল্পনাতে ভাসেন,
দুই তিনটে প্রশ্ন পরেই,,
বাস্তবেতে আসেন।
বিশ্বজুড়ে আছেন তিনি,
তিনি মন্ত্রী মশাই,
ভাত যোগাবার মুরোদ তো নেই,
কিন্তু কিল মারার গোষাই।
মন্ত্রী মশাই বন্ধু প্রিয় ,
সাথে নিউটন আর আলবার্ট,
মন্ত্রী মশাই নিজেই পারেন,
করতে গ্লোবাল কনসার্ট।
Read -
This was first published on my other blog https ://www.prolaysankardeysvo.blogspot.com and i shifted it here for better experience.

No comments:
Post a Comment